আমাদের চলমান ও সম্ভাবনাময় প্রকল্পসমূহ
গ্রামীণ নারী শক্তিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করাই আমাদের মূল উদ্দেশ্য। তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করে তোলা এবং এককভাবে ব্যক্তিগত পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা এই পরিবেশবান্ধব ও লাভজনক পালন প্রযুক্তির উদ্যোগ নিয়েছি। সঠিক পরিকল্পনা ও সঠিক নির্দেশনার মাধ্যমে ঘরে বসেই যেন প্রত্যেকে স্বাধীনভাবে আয় করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রকল্পগুলোর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে, বেকারত্ব দূর হবে এবং গ্রামীণ অর্থনীতিতে একটি ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসবে।

দেশি ব্লাক বেঙ্গল ছাগল পালন
গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি, আধুনিক ও সমন্বিত ছাগল পালন প্রযুক্তির সম্প্রসারণ এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে একটি অত্যন্ত লাভজনক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী কৃষি-অর্থনৈতিক মডেল গড়ে তোলা।
প্রোজেক্ট ০১

ধান সংরক্ষণ
ধান সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে মৌসুমে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করে সংরক্ষণ করা হবে এবং সঠিক সময়ে বাজারজাত করা হবে।
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও প্রতিষ্ঠানের জন্য লাভজনক বিনিয়োগ—এই দুই লক্ষ্যেই আমাদের ধান সংরক্ষণ প্রকল্প
প্রোজেক্ট ০২